ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে লিজা আক্তার (১৫) নামের এক কিশোরী নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের স্লুইজ গেইট এলাকায় সর্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরী লিজা আক্তার ওই বাড়ির মো. মহিউদ্দিনের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, লিজা আক্তার রাতের খাবার খেয়ে হাতে মেহেদী দিয়ে ঘুমিয়ে পড়েন। লিজার মা ঝর্না বেগম সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লিজা আক্তার। এসময় তার ডাক-চিৎকারে পাশ্ববর্তী ঘরের লোকজন এসে দড়ি কেটে লিজার মরদেহ নিচে নামায়।
লিজার মা ঝর্না বেগম বলেন, কয়েক মাস আগে নারায়নগঞ্জের এক ছেলের সাথে লিজার বিয়ে হয়। বিয়ের পর ওই ছেলে লিজাকে সেখানে নিয়ে যায়। এরপর সে বাড়িতে বেড়াতে এসে আর স্বামীর কাছে যেতে রাজি হচ্ছিল না। তবে কি কারণে লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা সঠিক বলতে পারছি না।
লালমোহন থানার ওসি তদন্ত মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কালোবাজারে তেল বিক্রয় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা দৌলতপুর, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন (৭৩) মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার এভার ক ...
পিরোজপুর অফিস: পিরোজপুরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌর এলাকার সর্বস্তরের নাগরিকরা। বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুর ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে প্লেনশিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল হোসেন নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
...
সব মন্তব্য
No Comments