গত ২৪ ঘন্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১২৪৮

প্রকাশ : 08 Apr 2026
গত ২৪ ঘন্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১২৪৮



ডেস্ক রিপোর্ট; স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ২৪৮। এসময় ১৮৯জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ১১ হাজার ১৩৩। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৫হাজার ২৪১ জন।          

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু সংখ্যা ৫। গত ১৫ মার্চ হতে এখন পর্যন্ত ১৩৮জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত খবর

;