স্টাফ রিপোর্টার: সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, আমরা জনগণের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে শিক্ষা দিয়েছেন, তা ধারণ করতে হবে। দলকে আরও সুসংগঠিত করতে হবে, দলকে দুর্বল করা যাবে না।
রোববার ২৮ জুন রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন শৃঙ্খলাপরায়ণ, নিয়মনিষ্ঠ ও সৎ রাষ্ট্রনায়ক। মৃত্যুর ৪৫ বছর পরও মানুষ তাঁর সততা, দেশপ্রেম ও কর্মের জন্য তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি বলেন, একজন প্রকৃত দেশপ্রেমিক ও মহান রাষ্ট্রনায়কের নাম বলতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামই আসে। তিনি তাঁর কর্মের মধ্য দিয়েই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রেক্ষাপটে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের প্রয়োজনে সেনাবাহিনী ও জনগণের আহ্বানে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান সততা, কর্মদক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁর দাবি, জিয়াউর রহমান আরও কিছুদিন বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, কৃষি, অর্থনীতি, শিল্প, শিক্ষা ও পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীনতার পর ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন এবং রাজনীতিকে পুনরুজ্জীবিত করার কৃতিত্বও তিনি তাঁর নেতৃত্বকে দেন।
তিনি বলেন, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না। বিএনপির অসংখ্য নেতাকর্মী চাকরি হারিয়েছেন, বদলির শিকার হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন। বর্তমানে দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আগে, তারপর আমরা। শুধু নিজেদের পাওয়ার কথা ভাবলে হবে না। দীর্ঘদিন যারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন বা বঞ্চিত হয়েছেন, তাঁদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।
আবদুস সালাম বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারীর ওপর আবারও অন্যায়-অবিচার চলতে দেওয়া যাবে না। দীর্ঘদিন বিএনপি করার কারণে যারা চাকরি হারিয়েছেন বা বৈষম্যের শিকার হয়েছেন, তাঁদের সঙ্গে একই ধরনের আচরণ চলতে পারে না। প্রশাসনকে জনগণের কথা শুনতে হবে এবং অসহায় কর্মচারীদের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর আমাদের নেতা যদি সংযত থাকতে না বলতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বলেছেন, অন্যায়ের বিচার আইনের মাধ্যমে হবে। কোথাও অন্যায় হলে ধৈর্য ধরুন, কেন্দ্রীয় নেতাদের জানান, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করা যাবে না। এমন কোনো আচরণ করা যাবে না, যাতে মানুষ মনে করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ ছিল দুর্নীতিবাজ, লুটেরা ও বাটপারের দল। কিন্তু বিএনপি জনগণের দল এবং সব সময় জনগণের পাশে থেকেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত সততার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মৃত্যুর সময় তাঁর ব্যাংক ব্যালেন্স বা বিলাসবহুল সম্পদ ছিল না। তাই তাঁর অনুসারী হতে হলে ত্যাগ স্বীকার করতে হবে এবং দেশের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। দেশের জন্য লড়াই করেছি, ভবিষ্যতেও করে যাব। আমরা চাই ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত্রতত্র আবর্জনা না ফেলে নিজের ঘরের মতো রাস্তা-ঘাটও পরিষ্কার রাখতে হবে। সবাই সচেতন হলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে। এভাবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব।
স্টাফ রিপোর্টার: এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে কমিটি কাজ করছে বলে জানিয়েছেন আই ...
স্টাফ রিপোর্টার: বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড এককক কেউ নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ। একক কোন মাস্টারমাইন্ড আমরা মানি না। এই কৃতিত্ব ...
ডেস্ক রিপোর্ট: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর গ ...
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারকে শুরু থেকে একটা কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটা জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকা ...
সব মন্তব্য
No Comments