ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক, ৬৯ এর গণআন্দোলনের কিংবদন্তি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক (৭১) আর নেই। বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত পৌনে ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি তার ছেলে সাদীদ আর চৌধুরী নিশ্চিত করেছেন। মরহুমের জানাজা নামাজ বাদ আজ মাগরিব গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। রেজাউল হক এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রেজাউল হক চৌধুরী মুশতাক ১৯৬৭-৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৮ সালের ৩ নভেম্বর ঢাকা কলেজ শাখা, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্যাডে ‘আজব দেশ’ শিরোনামে নিজের সারথী (ছদ্মনাম) নামে প্রথম ‘বঙ্গবন্ধু’ শব্দটি ব্যবহার করেছিলেন। এরপরই মূলত ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ওই সভায় ডাকসুর তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন। ১৯৬৮ সালের ৮ আগস্ট আগরতলা মামলার ট্রায়াল চলছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে বিশেষ আদালতে। ওই দিন শুধু বঙ্গবন্ধুকে দেখতে জীবনের ঝুঁকি নিয়ে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন তিনি। এমন আরও অসংখ্য ইতিহাসের সাক্ষী হয়ে আছেন রেজাউল হক চৌধুরী। রেজাউল হক চৌধুরী মুশতাক আনোয়ারার ভিংরোল হাইলধর চৌধুরী বাড়ির সন্তান। কেএন হারবার কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে শিপিং, ইনডেনটিং, আমদানি ও রফতানি ব্যবসায় যুক্ত ছিলেন। তিনি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সদস্য এবং ২০১২-২০১৩ সালে চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক, ৬৯ এর গণআন্দোলনের কিংবদন্তি, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন,ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments