সহধর্মিণীদের সঙ্গে নিয়ে ব্যাজ পরলেন ১৩ পুলিশ কর্মকর্তা

প্রকাশ : 13 Nov 2023
সহধর্মিণীদের সঙ্গে নিয়ে ব্যাজ পরলেন ১৩ পুলিশ কর্মকর্তা

স্টাফ রিপোটার: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ১৩ কর্মকর্তা তাদের সহধর্মিণীদের সঙ্গে নিয়ে র্যাং ক ব্যাজ পরলেন।

আজ ১২ নভেম্বর (রবিবার) সকালে পিবিআই হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত র্যাং ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের র্যাং ক ব্যাজ পরিয়ে দেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম।

সময় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান পিবিআই প্রধান। অনুষ্ঠানে কেক কেঁটে আনন্দ উদযাপন করা হয়। অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিনীরাও উপস্থিত ছিলেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিনীরা পিবিআই প্রধান’কে ফুলেল শুভেচ্ছা জানান।

অতিরিক্ত ডিআইজি পদে বিসিএস ১৫ তম, ২২ তম এবং ২৪ তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত ৯ (নয়) কর্মকর্তা হলেন— জনাব মোঃ আহসান হাবীব পলাশ, জনাব মোঃ হুমায়ুন কবির, জনাব নয়মুল হাসান, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বিপিএম—সেবা, জনাব মোঃ মনিরুল ইসলাম, জনাব মোঃ এনায়েত হোসেন মান্নান, জনাব মোঃ কামরুজ্জামান, জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ এবং জনাব মোহাম্মদ আনোয়ারুল হক।
পুলিশ সুপার পদে বিসিএস ২৫ তম, ২৭ তম, ২৮ তম এবং ২৯তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত ৪ (চার) কর্মকর্তা হলেন— জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম—সেবা, জনাব শাহ মোঃ আব্দুর রউফ, জনাব এ. কে. এম মাহবুবুর রহমান, পিপিএম এবং জনাব মোঃ আবু ইউছুফ। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন— অতিরিক্ত ডিআইজি জনাব নয়মুল হাসান, ইউনিট ইনচার্জ, পিবিআই নওগাঁ জেলা এবং পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম—সেবা, ইউনিট ইনচার্জ, পিবিআই মানিকগঞ্জ জেলা।
অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি জনাব সায়েদুর রহমান পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পদোন্নতি প্রাপ্তদের ভবিষ্যতে আরো দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি তাদের কর্ম জীবনে সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব মিরাজ উদ্দিন আহম্মেদ, বিপিএম, পিপিএম বলেন— বাংলাদেশ পুলিশে র্যাং ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাদের সহধর্মিনীরা উপস্থিত থাকার প্রথা চালু করেছেন পিবিআই প্রধান মহোদয়। তিনি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ সহ তাদের সহধর্মিনীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে পিবিআই প্রধান পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে তিনি প্রত্যাশা করেন। তিনি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের কর্ম জীবনে সাফল্য এবং পারিবারিক জীবনে কল্যাণ কামনা করেন।

সম্পর্কিত খবর

;