স্টাফ রিপোটার: অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ী থানা
আওয়ামী লীগ।এসময় অবরোধবিরোধী স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী শহীদ শেখ রাসেল পার্কের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিলটি।
যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা -৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র ও ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা এস এম আলী হোসেন রানা ও হাজী জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আনোয়ার হোসেন, ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন আহমেদ ভূঁইয়া সেন্টু, ৬০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী রাইছুদ্দিন রাইছু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মোস্তফা হাসমত, মাকসুদুর রহমান সুজন ও ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: ফরহাদ, শফিউদ্দিন শফিক, এম এ খালেক প্রমূখ
এর আগে মিছিলে অংশ নেওয়া নেতারা বলেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে। এদের প্রতিহত করতে আওয়ামী লীগ মাঠে আছে। তাদের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments