ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০০২২-২৩)’র জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা মোতাবেক সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও এপিএ সংক্রান্ত কাজে উদ্বুদ্ধকরণের নিমিত্তে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশিকা মোতাবেক তিনটি ক্যাটাগরিতে তিন জনকে পুরস্কার প্রদান করা হয়। গ্রেড ২য় থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের মধ্য থেকে সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর, গ্রেড ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে কমিশনের গাড়ী চালক মো. দেলোয়ার হোসেন, গ্রেড ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্য থেকে অফিস সহায়ক আনোয়ারা বেগম। গোলাম দস্তগীর ২০১০ সালের ১ মার্চে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কমিশনে যোগদান করেন। বর্তমানে সিনিয়র সহকারী পরিচালক হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ইন্সপেকশন ও মনিটরিং শাখায় কর্মরত রয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ থেকে এপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া প্রণয়ন কমিটিতে দায়িত্ব পালন করেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অর্গানোগ্রাম প্রণয়ন ও যাচাই-বাছাই কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও চাঞ্চল্যকর ঘটনা কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, বিশ্ববিদ্যালয়সমূহের প্রত্যেক ডিসিপ্লিনে ১০০ নম্বরের বাধ্যতামূক বাংলা ভাষা ও সাহিত্য এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নামের ২টি পুস্তকের কারিকুলাম প্রণয়ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও ইউজিসি স্বর্ণপদক প্রদান কমিটিতে দায়িত্বপালন করেছেন, বাংলাদেশের উচ্চশিক্ষা বিষয়ক একটি ডকুমেট্রি তৈরি সংক্রান্ত কমিটিতে দায়িত্বপালন করেছেন। এছাড়াও সরকার ও কমিশনের অসংখ্য উল্লেখ্যযোগ্য কাজের সাথে তিনি সম্পৃক্ত থেকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
সব মন্তব্য
No Comments