ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ ও তার আদর্শ বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হবে। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেদিন নিহত হয়েছিল বীর মুক্তিযোদ্ধা শহীদ সেরনিয়াবাত। এত ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ ও তার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ই আগস্ট উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সেরনিয়াবাত এমনটি তুলে ধরেন।
গতকাল শনিবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেদিন নিহত হয়েছিল বীর মুক্তিযোদ্ধা শহীদ সেরনিয়াবাত। নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় রাজধানীতে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধার শহীদ সেরনিয়াবাতের ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সেরনিয়াবাত প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments