মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেইজ এ খসড়া গঠনতন্ত্র উন্মুক্ত করেন।এতে বলা হয় আগামী ২৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা খসড়া গঠনতন্ত্রের উপর শিক্ষার্থী কল্যাণ পরিচালকের ই-মেইল fazlu_bc@yahoo.com বরাবর মতামত প্রদান করতে পারবে।
এই বিষয়ে ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন,২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের প্রদত্ত মতামতের ভিত্তিতে,৩ নভেম্বরের মধ্যে সংশোধিত খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করা হবে এবং ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য পুনরায় সংশোধন করা খসড়া গঠনতন্ত্র উন্মুক্ত করা হবে।। ৮ নভেম্বর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গত ২৭ আগষ্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের ২৫০ তম সভায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মহিউদ্দিনকে আহ্বায়ক ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয় পর্যালোচনা করা, ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়া নিয়ে মতামত ও সুপারিশ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন করা কমিটির কার্যপরিধি নির্ধারন করা হয়।
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
স্টাফ রিপোর্টার: আগামী ৭ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চ ...
সব মন্তব্য
No Comments