ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৭৯২

প্রকাশ : 15 Nov 2025
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৭৯২

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৭৫ জন ও নারী ১৫৬ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫০৬ জন ও নারী ২৮৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮৩ হাজার ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫২ হাজার ৩০২ জন ও নারী ৩১ হাজার ৫৫৬ জন।


সম্পর্কিত খবর

;