সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরীর বিরুদ্ধে অনুমোদন হীন কোরবানির পশুর হাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বাজারের বর্তমান ইজারাদার কে এম তারিকুজ্জামান তারিফ এর অভিযোগের ভিত্তিতে গত ১৪ জুন (বৃহস্পতিবার) বিকাল সাড়ে পাঁচটা সময়ে মেলান্দহ উপজেলার এসিল্যান্ড তাসলিমা জাহান অনুমোদনহীন হাটটি উচ্ছেদের অভিযান পরিচালনা করেন। এ সময়ে যারা অবৈধভাবে হাটটি চালিয়ে আসছিলো তারা সকলেই পালিয়ে যায়। অভিযানের সময়ে মাইকিং করে গরুর/ছাগল ব্যাপারিদেরকে বিশ মিনিটের মধ্যে পশু গুলো সরিয়ে নেওয়ার ঘোষনা দেন। সময়ের মধ্যে পশু সরিয়ে না নিলে বাজেয়াপ্ত হবে বলে জানিয়ে দেন। এরপরেই পশুর হাটটি খালি হয়ে যায়।
হাটের ইজারাদার জামালপুর টাইমস্২৪.কম প্রতিনিধিকে জানায়, এর আগে গত ৬ জুন এই হাট চলানো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারা নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে হাট চালিয়ে যাচ্ছিলো। গত বৃহস্পতিবার অভিযোগ দেওয়ার পর এসিল্যান্ড এসে এই অবৈধ পশুর হাট উচ্ছেদ করে।
ইজারাদার তারিফ আরও জানান, এই ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরি ও তার সাঙ্গ পাঙ্গরা এই কাজ করছিলেন। এমনকি তারা টাকা আদায়ের রশিদে ইজারাদার হিসেবে আমার নামটি ব্যাবহার করছিলেন।
এ বিষয়ে চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরি মুঠোফোনে জানান, দুরমুট ইউনিয়নের কোন হাটের বৈধতা নেই। জেলা প্রশাসকের স্বাক্ষর থাকলেই অনুমোদিত হয়ে যায়,আমরা কোন সরকারি জমিতে হাট বসাইনি, আমাদের জায়গার মধ্যে হাট বসিয়েছিলাম। এখানে কোন বৈধ অবৈধের বিষয় নেই। হাট পরিচালনার জন্য স্থানীয় এমপি সুপারিশ করেছিলেন। এখন উচ্ছেদ করেছে অতএব হাট হবে না। আগামীতে অনুমোতি নিয়েই হাট পরিচালনা করবেন বলে জানান।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments