ডেস্ক রিপোর্ট: বিরোধী দলকে মাঠ ধরে রাখতে হবে- প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সিইসিকে ইয়াকুবের বেটা বেকুব আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘বিরোধী দল মাঠ ধরে রাখার কে? মাঠ তো সমান থাকবে, স্বচ্ছ থাকবে, সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং তার নির্বাচন কমিশনের।’
সোমবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘আজকে দেশ উন্নত হয়েছে, কুঁড়েঘর এখন কবিতায়, পায়ে চলা মেঠো পথ খুঁজে পেতে কষ্ট হয়’- তথ্যমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করেন রিজভী।
তিনি বলেন, ‘এটা তো আপনি বলবেনই। কারণ, আপনি জনগণের ভোটের মন্ত্রী না। মানুষের দরিদ্রতা নিয়ে উপহাস করেছেন। আপনি তো গ্রামে যান না, হাটবাজারে যান না, রেললাইনের ধারে যান না, আপনি প্লেনে-প্লেনে উড়ে বেড়ান, দামি গাড়িতে করে বাড়ি যান। কড়াইল বস্তিতে তারা বানু কীভাবে জীবনযাপন করছেন, সেটি আপনার চোখে পড়ে না? ক্ষমতার বিলাসিতায় বসে আপনি (তথ্যমন্ত্রী) মানুষের দরিদ্রতা নিয়ে উপহাস করছেন ‘
বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দীন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য দেন।-ইত্তেফাক
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
সব মন্তব্য
No Comments