বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। একই সঙ্গে হল সংসদের ভোট গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ৬ হাজার ১০২ জন ছাত্র ও ৫ হাজার ৮১৭ জন ছাত্রী ভোটার।
ভোট অনুষ্ঠিত হচ্ছে ২১টি কেন্দ্রে, ভোট কক্ষ ২২৪টি। ভোট পরিচালনায় ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে ১ হাজার ৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার এবং প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরা ।
কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে প্রতিদ্বন্দীতা করছেন ১৭৯ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ ১৩২ জন এবং নারী ৪৬ জন। একজন ভোটার কেন্দ্রীয় ভোটার কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে ৪৪টি পদে ভোট দিতে পারবেন।
এবারের নির্বাচনে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
বাংলাদেশ শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল, জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল, বামপন্থী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সম্প্রীতির ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট (আংশিক) সমর্থিত সংশপ্ত পর্ষদ প্যানেল এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট (একাংশ) সমর্থিত আংশিক প্যানেল ।এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও স্বতন্ত্র মিশ্র প্যানেল রয়েছে।
ভোট গ্রহণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০ ছাত্রী হলে।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩৩ বছর পর আবারও শিক্ষার্থী ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments