আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের মেয়াদ এক বছর বাড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে চলতি সপ্তাহে ছড়িয়ে পড়া রাজনৈতিক সহিংসতায় একজন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার সরকারি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সংগ্রহ ও যাচাই করা তথ্যের ভিত্তিতে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি।
দেশটিতে নতুন রাজনৈতিক সংকটের সূত্রপাত হয় প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের মেয়াদ বাড়ানোর ঘোষণার পর। তাঁর বর্তমান চার বছরের মেয়াদ ১৫ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মার্চ মাসে পার্লামেন্টে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্ট ও সংসদের মেয়াদ চার বছর থেকে পাঁচ বছর করা হয়। এই সংশোধনীতে বর্তমান প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মেয়াদও এক বছর বাড়ানো হয়, যার ফলে পরবর্তী নির্বাচন পিছিয়ে যায়। বিরোধী দল ও আঞ্চলিক নেতারা এই সিদ্ধান্তকে ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা হিসেবে দেখছেন এবং তীব্র বিরোধিতা করছেন।
বিরোধী নেতারা বৃহস্পতিবার মোগাদিশুতে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন। তবে কর্মসূচি শুরুর আগেই রাজধানীতে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। বুধবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে সরকারি বাহিনীর সঙ্গে বিরোধী নেতাদের সমর্থিত মিলিশিয়ারা জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট শরিফ শেখ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী হাসান আলি খাইরে। বিক্ষোভে অংশ নিতে তাঁরা রাজধানীর কেন্দ্রীয় এলাকায় অবস্থান নিয়েছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী হাসান আলি খাইরে সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ প্রেসিডেন্টের নেতৃত্বাধীন বাহিনী তাঁদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন। বার্তা সংস্থা এএফপির সাংবাদিক হাওল ওয়াদাগ জেলায় আতঙ্কিত বাসিন্দাদের দেখতে পান। সেখানে গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র বিরোধী যোদ্ধারা সোমালি পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। গোলাগুলি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয় এবং রকেট চালিত গ্রেনেডও ব্যবহার করা হয়। সরকার একে 'দুর্ভাগ্যজনক ঘটনা' বলে উল্লেখ করে সহিংসতার জন্য খাইরের সংগঠিত 'সশস্ত্র বিরোধী গোষ্ঠী মিলিশিয়া'কে দায়ী করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সহিংসতায় একজন বেসামরিক নাগরিক দায়নিলে জেলায় নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী অননুমোদিত সমাবেশে গুলি চালালে ওই ব্যক্তি মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আরও অনেকে আহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার এক প্রতিবেদনে অবশ্য মোগাদিশুতে দুই দিনের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ১৮৯ জন আহত হওয়ার পাশাপাশি প্রায় ১২ হাজার ৫০০ পরিবার বাস্তুচ্যুত হওয়ার কথা বলা হয়েছে।
বর্তমান প্রেসিডেন্টের অনুগত আইনপ্রণেতারা মার্চ মাসে সংবিধান সংশোধন করে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেন। এতে গোত্রপ্রধানভিত্তিক বিদ্যমান নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা করা হয়। তবে বিভিন্ন গোত্রে বিভক্ত দেশটিতে প্রতিদ্বন্দ্বিতা এবং বড় অংশজুড়ে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাবের নিয়ন্ত্রণ থাকায় নির্বাচন আয়োজনে খুব বেশি অগ্রগতি হয়নি।
এই সংঘাতকে রাজধানীতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। আবাসিক এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কিছু বেসামরিক নাগরিক বাড়িতে আটকা পড়েছেন। আফ্রিকান ইউনিয়ন, আইজিএডি, জাতিসংঘ ও মার্কিন দূতাবাস সব পক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধ করে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments