স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের নব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এমনকি হাজতে থাকা নাগরিকদের জন্যও ভোটদানের সুযোগ নিশ্চিত করার পরিকলাপনা নিয়েছে নির্বাচন কমিশন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে।যারা হাজতে আিছে, তাদেরও বোটের ব্যবস্থা করা হবে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো্ জানা, নির্বাচনকে আরো স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নয়টি আইন সংশোধনের কাজ চলছে। এদের মধ্য রয়েছে ভোটার তালিকা আইন, নির্বচনি আচরণবিধি ও ইলেকটোরাল রিলস সংশ্লিষ্ট নানা বিষয়।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা অনেক কিছুই এগিয়ে নিয়েছি। সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে আলোচনা করে নির্বাচন ব্যবস্থায় কাঙ্খিত পরিবর্তন আনা হবে।
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হতে যাচ্ছে প্রায় ২০০টি নতুন কোচ। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ কোচ পরিবর্তন করা হবে। ইতিমধ্যে দেশে আনা নতুন কোচের ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অ ...
স্টাফ রিপোর্টার: সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে ধীরগতির ...
স্টাফ রিপোর্টার: পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেয়েছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃ ...
সব মন্তব্য
No Comments