ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, সংসদীয় গনতন্ত্রের চর্চা, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের দক্ষ জনশক্তি, কোভিড পরবর্তী বাংলাদেশের স্স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণবঙ্গ, মেট্রোরেলসহ আরো অনেক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে নিরলস কাজ করছেন। সংসদীয় স্থায়ী কমিটিসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতা নিশ্চিত করছে। সরকারি হিসাব, অনুমিত হিসাব, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ অন্যান্য স্থায়ী কমিটিসমূহ তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করছে। জলবায়ু পরিবর্তন, কোভিড পরবর্তী অর্থনৈতিক উত্তরণ, টেকসই উন্নয়ন ২০৩০ অর্জন ইত্যাদি বিষয়ে সংসদ সদস্যগণ সংসদীয় কূটনীতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করেন স্পীকার।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোভিডকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতার সাথে মহামারি মোকাবেলার কারণে সকল শ্রেণী-পেশার মানুষের জীবনযাপন সুরক্ষিত হয়েছে। কোভিড পরবর্তী সময়েও দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছে। তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য ক্ষেত্র, রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন দৃশ্যমান। শতভাগ বিদ্যুতায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীশিক্ষার অগ্রগতির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি বর্তমান সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্য ছাড়াও সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছে।
বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সৌন্দর্যের প্রশংসা করে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। এসময়, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ়ীকরণের আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
যুক্তরাষ্ট্রকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বাংলাদেশ হতে জনশক্তি রপ্তানি ও অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পীকার।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল অফিস: আগৈলঝাড়ার দুই যুবককে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় নিয়ে জিম্মি করে প্রতারণা ও অবৈধ কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আগৈলঝাড়ার গৈলা এলাকার কামাল হোসেন বেপার ...
বিশষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছেন। নিহতদের অনেকেই বিদেশি নাগরিক। এই ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদে ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ১ জুন ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ২৬৮০ জনের নাগরিকত্ব খতিয়ে দেখতে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। এর মধ্যে কিছু তালিকা পাঁচ বছর ধরে ঝুলে আছে। বাংলাদেশকে দ্রুত মতামত জানাতে বলা হয়েছে। দ্বিপাক্ষিক বোঝাপড়া অনুযায়ী, বাংলাদ ...
সব মন্তব্য
No Comments