ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।
আজ শনিবার ট্রাস্টির চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এক শোক বার্তায় জিয়াউদ্দিন বাবলুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের বলেন, নেতা হিসেবে বাবলু ছিলেন ভিন্ন ধারার একজন মানুষ। তার বলিষ্ঠ নেতৃত্ব জাতীয় পার্টিকে এগিয়ের পথে কম ভুমিকা রাখেনি। গণতন্ত্র চর্চ্চায় দলেও তিনি ছিলেন সোচ্চার।
কাজী মামুন বলেন, বলেন, জিয়াউদ্দিন বাবলু একজন সংগ্রামী রাজনীতিক ছিলেন। জীবনের বেশিরভাগ সময় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রয়েছে তার ভুমিকা। ছাত্র জীবন থেকেই যার প্রতিবাদি কণ্ঠসর সরব ছিলো, সেই মানুষটি শেষ বেলায়ও সিলেটে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন।
কাজী মামুন বলেন, ক্ষমতায় থাকাকালীন তিনি ছিলেন একজন সফল মন্ত্রী। তার সাফল্যের ধারায় অল্প সময় তিনি উপমন্ত্রী থেকে হয়েছেন জ্বালানী মন্ত্রী। আর ছাত্র জীবনে তিনি ছিলেন অনন্য সংগ্রামী একজন ছাত্র নেতা। ছাত্রদের যে কোনো দাবি আদায়ে তিনি ছিলেন সামনের সারির নেতা। তার হাত ধরেই পল্লীবন্ধুর শাসনামলে শিক্ষা ও জ্বালানী খাতে আসে ব্যাপক পরিবর্তন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments