স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির সহযোগিতায় চলমান ওয়ালটন-ডিআরইউ’ ক্রীড়া উৎসব-২০২৪ এর পুরুষদের কলব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক খবরের কাগজের মতলু মল্লিক। তিনি অর্জন করেন ৩১৯ পয়েন্ট। আর ৩১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন ঢাকা পোস্টের নূর মোহাম্মদ। ২৬৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন দৈনিক বাংলাবাজারের দেলোয়ার হোসেন মহিন।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের পরিচালনায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার শাহা, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কাযনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন, মো. শরীফুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ, বদরুল আলম চৌধুরী খোকন এবং মো. মজিবুর রহমান।
আগামীকাল ৩০ অক্টোবর রোজ বুধবার দুপুর ১২টায় ডিআরইউ’র ক্রীড়াকক্ষে নারীদের ক্যারম একক অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
সব মন্তব্য
No Comments