নিউজিল্যান্ডে বাংলাদেশের নতুন হাইকমিশন স্থাপন হবে

প্রকাশ : 05 Dec 2024
নিউজিল্যান্ডে বাংলাদেশের নতুন হাইকমিশন স্থাপন হবে

স্টাফ রিপোর্টার: উপদেষ্টা পরিষদ বৈঠকে আজ নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের নতুন একটি হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নিউজিল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করছেন এবং প্রায় এক হাজার বাংলাদেশি ছাত্র-ছাত্রী নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। ভৌগোলিকভাবে নিউজিল্যান্ড মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র হওয়ায় সমবর্তী দায়িত্বপ্রাপ্ত দেশ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা নিশ্চিত করা সর্বদা সম্ভব হয় না। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়ে কনস্যুলার সেবা গ্রহণ করতে প্রবাসী বাংলাদেশিরা বিপুল অর্থ ব্যয়সহ নানা প্রতিকূলতার সম্মুখীন হন। 

কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন

এছাড়া, উপদেষ্টা পরিষদ বৈঠকে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সম্পর্কিত খবর

;