১. তোমরা বলো শরতের কাশফুল
বাতাসের শান দেওয়া আলো
ভেসে যাওয়া দুপুরের রোদ
আমি তার কিছুই দেখিনি
কিচ্ছু বুঝিনি --!
একমুঠো খাবারের ঘ্রাণ
মাথা ও মনের জমিন জুড়ে
মাথা কুটে মরে; গ্রামের গলি অন্ধকারে
এখানে আকাশ নেই, মেঘ নেই
নীল সাদা পুরনো শূন্য থালায়
হাঁ করে চেয়ে আছে কেউ ---
হায় আশ্বীন! কৃষকের কাছে
তুমি এক মূর্তিমান ক্ষুধা
পঞ্চাশের মন্বন্তরের মত
বিষাদের সুর ভূমিপুত্রের
আর ওইসব ধাংকুড়াকুড়
ঢাকের বাদ্যি ; সবই তো জানো---
"বড়লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়" তাইতো বড়ই বাজে বুকে, পিঠে---
ইদানিং ভীষণ মাথা ঘোরে, ধোঁয়া ধোঁয়া দেখি--
তোমরা বলো শরতের কাশফুল
আমি ওসব কিছুই দেখি না, কিচ্ছু দেখি না!
২. সময়- এর ফিরে আসা
ইদানিং দিন বড় দেরি করে ফেরে
ঘরে আসে কিনা কেউ তা বলতে পারেনা
সময় আসে আর যায় বাধ্য শ্রমিকের মতো
তা নিয়ে কারো কোন উৎকণ্ঠা নেই
অথচ বিছানা বালিশ শুয়ে আছে
অনন্তকাল ঘুমায় কি ---!
ঘুমালে মন ভালো হয় কয় প্রবচনে।
ঘরবাড়ি কি করে খোঁজ নেয় ক'জনে
আসলে মদ ও মাতাল পরিপূরক খোঁজে
চোখ, কান বুজে বুঁদ হয়ে থাকে
মনের মধ্যে ওরা লুকোচুরি লুকিয়ে রাখে
যেমন রাধা কি লুকায় কারা কতটুকু দ্যাখে
কেউ তো প্রকাশ করে না, প্রকাশই পাপ
অপরাধ, অনুশোচনা, কেন দেখলাম
কেন শুনলাম আলো ও বাতাসের কাছে !
তাইতো দিন বড় দেরি করে ফেরে
আঁধারের মধ্য দিয়ে মাতালের মত
সমস্ত শরীর নিয়ে দোদুল্যমান হয়ে
মাথা ও মন তখন কি লুকায়
কাকের মত-- না সে জানে না সবাই দ্যাখে
লীলা না লেহন সময় তা কাউকে বলে না।
৩. জীবনের চলমান রথ
পথেরা পথেই থাকে বলে
তোমার সাথে
পথেই দেখা মেলে
তুমি আমি কে কার পরিচিত
কি দেখে বা চেনো আমায়
জীবিত না মৃতঃ
অল্প দূরে থাকতে তোমায় বলি
ইচ্ছে হলে দেখতে যেন পাই
সে সব বুঝে সরে থাকো তাই
ইচ্ছে করে অপলকে বলো এবার চলি!
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments