ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৮৩৩

প্রকাশ : 13 Nov 2025
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৮৩৩

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৭৩ জন ও নারী ১৫৩ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫২৬ জন ও নারী ৩০৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮২ হাজার ৬০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫১ হাজার ৫১৫ জন ও নারী ৩১ হাজার ৯১ জন।


সম্পর্কিত খবর

;