জাকির হোসেন আজাদী: বাংলাদেশ আওয়ামীলীগ চীন শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সাথে চীন শাখার উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি চীনের গুয়াংজোতে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চীন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ জনি বেপারীর ভার্চুয়ালী সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আশরাফুল মোমিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ শামীম শেখ, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রাশেদ, নাজমুল হোসেন মিশু , সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ, প্রচার সম্পাদক মোঃ টিপু, উপ-দপ্তর সম্পাদক ইমতিয়াজ মাহামুদ, উপ-সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা, সৈকত বিশ্বাস ঋষি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সার্বিক সহযোগীতায় সংগঠনের সহ-সভাপতি মোঃ জয় হোসেন, এরফান আহমেদ খান, মুরাদ চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক নেপাল রাজবংশি (নিপু), মোঃ মিজান (প্রিন্স), মোঃ জাকির হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন চীন আওয়ামী লীগের সভাপতি মোঃ জনি বেপারী, দপ্তর সম্পাদক এন্তাজ আহমদ, প্রচার সম্পাদক আশরাফুল টিপু, সদস্য গিয়াস উদ্দিনসহ আরও অনেকে।
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভের মুখে পড়েছেন। সোমবার ...
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।সোমবার (১২ অ ...
সব মন্তব্য
No Comments