স্টাফ রিপোটার: রবিবার একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘রাগ লহরী’ এবং ‘লোকনন্দন’ নৃত্যালেখ্য পরিবেশতি হয়। একাডেমির সচিব মো: আছাদুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। গীতিআলেখ্য ‘রাগ লাহরী’ বিকাল ৫টায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও সংগীত পরিচালক শেখ জসিম এবং গীতিআলেখ্য ‘লোকনন্দন’ সন্ধ্যা ৭টায় ছিলেন বিশিষ্ট গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ এর অধ্যাপক ড. জাহিদুল কবির লিটন। ‘রাগ লাহরী’ অংশ নিয়ে অনুষ্ঠান মুখরিত করেন একাডেমির ১০ জন কন্ঠশিল্পী ও ২২ জন প্রতিশ্রুতিশীল শিল্পীসহ মোট ৩২ জন শিল্পী। এবং ‘লোকনন্দন’ পরিবেশনেও অংশ নেন একাডেমির একাডেমির ১০ জন কন্ঠশিল্পী ও ২২ জন প্রতিশ্রুতিশীল শিল্পী। দুটি গীতিআলেখ্য নৃত্য পরিবেশিত হয়। প্রথমটি স্নাতা শাহরিন পরিচালিত ও ধ্রুপদী নৃত্যালয় এর পরিবেশনায় এবং দ্বিতীয়টির পরিচালনায় ছিলেন দীপা খন্দকার, সামিনা হোসাইন প্রেমা, ফিফা চাকমা ও ইমন আহমেদ। নৃত্য পরিবেশনায় একাডেমির ১৮ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন।
২১ ও ২৬ জুন নতুন নির্মিত ৪টি গীতিআলেখ্য পরিবেশন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নবনির্মিত গীতিআলেখ্যগুলো হল: চর্যালেখ্য, আবহমান বাংলা (সুর, সংগীত, বাণী), রাগ লহরী এবং লোকনন্দন।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments