ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯০

প্রকাশ : 03 Dec 2025
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯০

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৯১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ২০৪ জন ও নারী ১৮৭ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩১৩ জন ও নারী ১৭৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৬ হাজার ৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫৯ হাজার ৯২৪ জন ও নারী ৩৬ হাজার ১৩৮ জন।


সম্পর্কিত খবর

;