সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট জেলার বিয়ানীবাজারে বিষাক্ত সাপের কামড়ে গোলাপগঞ্জের শাহিনা বেগম (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুর গ্রামে একটি বিষাক্ত সাপ কামড় দিলে দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুটির বাড়ি গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে।সে সফিক উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদপুরে গ্রামের ইসলাম উদ্দিনের নাতনি শাহিনা বেগমকে উনার বাড়িতে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। এরপর তাৎক্ষণিক তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে চিকিৎসা না পেয়ে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে শিশুটির মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর পিতা সফিক উদ্দিন।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি সাপের ভ্যাক্সিন নেই এমন প্রশ্নে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুদর্শন সেন বলেন, সাপের রোগী কম হওয়ার কারণে অনেক সময় ঔষধের ডেট ফেল হয়ে যায়,তাই এসব ঔষধ আমাদের ফেলে দিতে হয়,পাশাপাশি রোগী শিশু বয়সী হওয়ায় আমরা ঝুঁকি নিতে চাইনি,শিশু রোগীর জন্য একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার এবং আইসিউসহ যেসব সাপোর্ট প্রয়োজন সেসব না থাকায় আমরা চিকিৎসা দিতে পারিনি।
উপজেলা হাসপাতাল গুলোতে সাপের ভ্যাক্সিন নিয়মিত রাখা এবং সাপে কাটা রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখার দাবি জানান স্থানীয়রা।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্র ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাতের সময় উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থ ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা।বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তান ...
সব মন্তব্য
No Comments