কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আবদুল কুদ্দুসের মুত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ইউনিয়নের চাপলী বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিন মাথা সড়কে এ দূর্ঘটনা ঘটে। মৃত কুদ্দুস ওই ইউনিয়নের নয়াকাটা গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সে মোটরসাইকেল নিয়ে গঙ্গামতি থেকে থেকে চাপলী বাজার আসার পথে আলীপুর গামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কুদ্দুস অটোরিকশার নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়।
কলাপাড়ার মহিপুর ওসি তরিকুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনার ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
###
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments