ডেস্ক রিপোর্ট: বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত কাজ করছে ‘বাংলায়ন সভা’। ‘বাংলা বিশ্বময়’ শ্লোগান নিয়ে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি। কার্যক্রম হিসেবে সাহিত্যের নানা বিষয় নিয়ে সংগঠনটি নিয়মিত 'শিল্প-সাহিত্যের বৈঠক' শিরোনামে নিয়মিত সভা আয়োজন করে আসছে। ৩ সেপ্টেম্বর ছিল সংগঠনটির বর্ষপূর্তির আয়োজন। শনিবার বিকেলে এ আয়োজন অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে। এবারের আলোচনার বিষয় ছিল ‘বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বায়নে অন্তরায় এবং উত্তরণের পথ’।
উল্লিখিত বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক হাকিম আরিফ। স্বাগত বক্তব্য রাখেন বাংলায়ন সভার সম্পাদক ফারুক সুমন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়ক গাজী মুনছুর আজিজ ও লেখক সুরজিৎ রায় মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলায়ন সভার মুখপাত্র শামস সাইদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কবিকন্ঠে কবিতা পাঠ। অনুষ্ঠান আয়োজন সহযোগী ছিল ইশিখন ডটকম এবং ফ্যাশন হাউজ বালুচর।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘মানবতাবাদী মনীষীদের বিশ্বভাতৃত্বের মহাবয়ান আর বিশ্বায়নের ধারনা এক নয়। সাম্রাজ্যবাদী দেশগুলো বরাবরই চায় তৃতীয় বিশ্বের দেশগুলো যেনো বিকশিত না হয়। এজন্য তারা নানাভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে রাখে। এমনকি বাংলাদেশও নানা দিক থেকে বিশ্বায়নের চাপে আছে। ফলে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্য-সংস্কৃতিও বিশ্বায়নের চাপে রয়েছে। আর সে কারণে বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বময় খুব বেশি ছাড়াতে পারেনি। অবশ্য রাষ্ট্র হিসেবেও আমাদের দেশ বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বময় ছড়াতে খুব একটা উদ্যোগ নেয়নি। এছাড়া বাংলা ভাষা ও সহিত্য নিয়ে বাংলা একাডেমির যে কাজ করার দরকার ছিল, তারাও এ বিষয়ে কাজ করছে না। ফলে নানাভাবেই বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বায়নের পথে এগুতে পারেনি। অথচ এ বিষয়ে রাষ্ট্রেরই উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বময় ছড়িয়ে দিতে হলে প্রতিটি দেশে বাংলাদেশ কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বময় ছড়াতে হলে বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রতিনিধিত্ব প্রয়োজন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক হাকিম আরিফ বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল বাংলা ভাষার দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা। কিন্তু এখনও আমাদের শিক্ষানীতিতে বাংলা ভাষার বিষয়টি অনুপস্থিত। তাই আমাদের নিজেদের যেমন বদলাতে হবে, তেমনি রাষ্ট্রকেও ভাষার প্রচার-প্রসারে এগিয়ে আসতে হবে। এছাড়া গত ১০০ বছরে বিশ্বের যত ইনোভেটিভ ঘটনা ঘটেছে, তার অধিকাংশই হয়েছে ইংরেজি ভাষার মাধ্যমে। সে তুলনায় আমাদের বাংলা ভাষার অনুবাদ একেবারেই কম হয়েছে। ফলে বিশ্বের মানুষ জানতেও পারছে না আমাদের সাহিত্যে কী ঘটছে। সেজন্য এখন দরকার বাংলা সাহিত্য বেশি বেশি ইংরেজিতে অনুবাদ করা। এছাড়া আমাদের পোশাক শিল্পের ক্ষেত্রে আমরা যেমন মেডইন বাংলাদেশ ট্যাগ ব্যবহার করছি, তেননি বাংলা ভাষা ও সাহিত্যকেও আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং করতে হবে। আর এসব উদ্যোগ রাষ্ট্রকেই নিতে হবে।’ আলোচনা অনুষ্ঠান শেষে অতিথি এবং সম্পাদনা পর্ষদ মিলে ‘বাংলায়ন বার্ষিকী প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। প্রকাশনাটিতে ছাপা হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক পঁচিশটি প্রবন্ধ-নিবন্ধ।
কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি আদিত্য নজরুল, শাকিরা পারভিন, স্নিগ্ধা বাউল, আজিম হিয়া, শান্তা মারিয়া, বিধান সাহা, আশরাফ জুয়েল, সেঁজুতি বড়ুয়া এবং মামুন অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সৌম্য সালেক এবং চামেলী বসু।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments