কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোর ঝলকের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহাসিক বৈরাগীর চর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলোর ঝলকের সিনিয়র সহ -সভাপতি শফিকুল ইসলাম মাষ্টার। এতে উদ্বোধন করেন আলোর ঝলক এর উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর ঝলকের সাধারণ সম্পাদক মাজহারুল হক, সাবেক সভাপতি কবীর উদ্দিন, বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক সিদ্দিকুর রহমান, আব্দুল আউয়াল ফকির, জয়নাল আবেদীন, আলোর ঝলকের তথ্য ও প্রচার সম্পাদক নিশাদ মিয়া, আবু হানিফা, এরশাদ মিয়াসহ আরও অনেকে। প্রীতি ফুটবল ম্যাচটি পরিচালক পরিচালনা করেন আড়িয়াল খাঁ ফুটবল একাডেমির কর্নধারম জিবুর রহমান কাজল।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, মাদক শুধু নিজের ক্ষতি করে না, পুরো সমাজের ক্ষতি করে। মাদক এবং সন্ত্রাসকে আমরা কখনো আশ্রয়-প্রশ্রয় দেব না। তাই মাদক নিমূলে খেলাধূলার বিকল্প নাই।
খেলায় অংশ নেন আড়িয়াল খাঁ ফুটবল একাডেমি বনাম আলোর ঝলক। ৯০ মিনিটের খেলায় আড়িয়াল খাঁ ফুটবল একাডেমিকে ৩-২ গোলে পরাজিত করে আলোর ঝলক।
আশেপাশের গ্রাম থেকে খেলা দেখতে আসা দর্শকরা খেলাটি উপভোগ করেন। এ সময় খেলার মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলোয়াড় ও দর্শকদের আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
সব মন্তব্য
No Comments