পোস্টাল বিডি অ্যাপে ভোট
ডেস্ক রিপোর্ট: প্রবাসীদের ডাকযোগে ফেরত পাঠানো পোস্টাল ব্যালটগুলোর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ০১ হাজার ৪৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে এসব ব্যালটের মধ্যে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অবশিষ্ট ব্যালট যাচাই ও গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত Postal Vote BD মোবাইল অ্যাপের আওতায় প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন ভোটার নিজ নিজ ব্যালট গ্রহণ করেছেন।
ভোটারদের হাতে পৌঁছানো ব্যালটের একটি বড় অংশ ব্যবহার করে ইতোমধ্যে ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে ৪ লাখ ৪৯ হাজার ০৬টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস অথবা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে।
ডাকযোগে ফেরত পাঠানো এসব ব্যালটের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ০১ হাজার ৪৬০টি ব্যালট দেশে পৌঁছালেও রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে ১ লাখ ২৪হাজার ৭৪৬টি ব্যালট। নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যায়ক্রমে অবশিষ্ট ব্যালট গ্রহণ ও যাচাই-বাছাই শেষে তা চূড়ান্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর ...
স্টাফ রিপোর্টার; অন্তর্বর্তী সরকারের আনা জাতীয় ‘মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ রহিত করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করে আনীত বিল জাতীয় সংসদে পাস হয়েছে। ওই বিলের বিরোধীতা করে বিরোধী দলীয় সং ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৯০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জান ...
স্টাফ রিপোর্টার: রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং আরও কয়েকজনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ...
সব মন্তব্য
No Comments