চট্টগ্রাম অফিস: জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয় ‘নীরবতা সম্ভব না’ প্রদর্শনী শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। তিনটি ভিন্ন ভিন্ন গল্পের মূকাভিনয় উপস্থাপনা ছিল। এগুলো হল 'প্রাণ প্রকৃতি’, ‘অনিল কাকা’ ও ‘যীশু আবার’। সমসায়িক বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে রচিত মূকাভিনয়গুলো যেন মানুষকে নীরবতা ভেঙ্গে জেগে ওঠার মন্ত্র দিয়ে গেল। তার মূকাভিনয়ে জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ বিপর্যয়, সাম্প্রদায়িক হানাহানি ও মানবমুক্তির বাণী চিত্রিত হয়েছে কখনো দেহভাষায় আবার কখনো বাচিকতায়। রিজোয়ানের মূকাভিনয়ে প্রাচীন গ্রীক প্যান্টোমাইম ও বাংলা বর্ণনাত্মক নাট্যের ধারা অনুসৃত হয়েছে। তিনি দীর্ঘ প্রায় তিন দশকের চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের মূকাভিনয়ের স্বরূপ নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন। আয়োজনের শুরুতে প্রকৌশলী মৃণাল কান্ত বড়ুয়া উদ্বোধনী বক্তব্য ও আলোকিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন শুভেচ্ছা বক্তব্য দেন। এ দিনের প্রযোজনার আলোক পরিকল্পনায় ছিলেন শাখাওয়াত শিবলী, আবহ সঙ্গীতে রাজ ঘোষ, পোশাক পরিকল্পনায় ছিলেন তামিমা সুলতানা। এছাড়া বিভিন্ন প্রযুক্তিগত সহায়তায় ছিলেন তরুণ বিশ্বাস ও মোহাম্মদ আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন মেজবাহ চৌধুরী ও প্রযোজনা অধিকর্তা ছিলেন সোলেমান মেহেদী।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments