ডেস্ক রিপোর্ট: বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)–এর উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ মার্চ ঢাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় এই ইফতার মাহফেলের আয়োজন করা হয়। এ সময় প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক মারা গেছেন তাদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিসিআরএ-এর সভাপতি মনিরুল ইসলাম প্রয়াত সাংবাদিকদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হবার জন্য অতিথিদের ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথিদের বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রফিক মোহাম্মদ, ফিল্ম ক্লাবের সভাপতি লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রশাসক মোহাম্মদ রাজ্জাকুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সিনিয়র সাংবাদিক শাহীন চৌধুরী, চিত্রনায়ক অমিত হাসান, নায়িকা নূতন, চিত্রনায়ক ডিএ তায়েব, জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলী প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুব আলম ও আশীষ কুমার দে, চিত্রনায়ক সজল, চিত্রনায়িকা পলি, চিত্রনায়িকা মুক্তি, কণ্ঠশিল্পী শাহনাজ বেলী, কণ্ঠশিল্পী তামান্না হক, কণ্ঠশিল্পী জারা অন্তরা, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. ইকবাল, সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি গ্যালমন শফি, দেশ নিউজ২৪ এর প্রকাশক রোকেয়া চৌধুরী বেবী, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, সিনিয়র সাংবাদিক কুদরত ই খোদা, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক শপথ চৌধুরী, সাংবাদিক আব্দুল্লাহ জেয়াদ, সাংবাদিক মাজহার বাবু, গীতিকার জাহিদ আকবর, সাংবাদিক এন আই বুলবুল, আমার বার্তার সম্পাদক জসিম উদ্দিন, ফিল্ম ক্লাবের নেতা মো. ফয়সাল, মো. সেলিম, নৃত্য পরিচালক ইউসুফ খান, স্বপ্নের মাকেটিং হেড কামরুজ্জামান মিলু, চিত্রনায়ক কায়েস আরজু, পরিচালক গাজী মাহবুব, অভিনেতা মুকিত জাকারিয়া, অভিনেত্রী কেয়া চৌধুরী, অভিনেত্রী কামরুন্নাহার আন্না, অভিনেতা সোহেল, সংগীত পরিচালক মাহমুদ সানি, মডেল- অভিনেত্রী বন্নি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, রুহুল আমিন ভুইয়া, মোস্তফা মতিয়ার, আসিফ আলম, রোমান রয়, রিফাত কবীর, সেলিম শাকিব, আসিফ ইকবাল প্রমুখ।
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
ব্রাহ্মণবাড়িয়া পতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ ...
সাতক্ষীরা প্রতিনিধি।। "ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ৭নং আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষ ...
সব মন্তব্য
No Comments