জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১অক্টোবর) সকালে কেরালকাতা ইউনিয়ন পরিষদ হল রুমে ওইপাইপ ওয়াটার সাপ্লাই স্কীম এর শুভ উদ্বোধনের আয়োজন করা হয়। কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) এর সভাপতিত্বেউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার, কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম, পরিষদের সকল ইউপি সদস্যগণ, সাংবাদিক ও পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম এর সকল গ্রাহকগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন-সঠিক সময়ে পানির বিল পরিশোধ করিলে এটা এই ইউনিয়নে চালানো সম্ভব হবে। আপনারার সঠিক সময়ে পানির বিল পরিশোধ করে ইউনিয়নপরিষদকে সহযোগিতা করার আহবান জানান। তিনি আরো বলেন-বর্তমানে ৪শ পরিবার এই বিশুদ্ধ পানি পাচ্ছেন । আগামীতে পানির মান ভাল হলে প্রতিটি ওয়ার্ড পর্যায়ও এই বিশুদ্ধ পানি পাবে বলে আশা করা যাচ্ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments