বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিট কর্তৃক আয়োজিত সামাজিক-সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই ) বিকাল ৩টায় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ আড্ডায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কবিতা অাবৃত্তিতে অংশগ্রহণ করে স্নেহামনি দেবনাথ কেয়া, সোহানা অাক্তার, রিমু রায়, ফারিয়া নিশাত, জানকী দেব প্রাচী, জয়শ্রী দেবনাথ, ফাইজা, আদিবা, জাসিয়া, পান্থ, আফরিদা, শহীদুল ও ফাইজা ইসলাম রাইসা। সংগীতে অংশ নেয় বহ্নিশিখা, তপশ্রী, শুভশ্রী, চৈতি, শ্রাবন্তী, শ্রেয়া, জয়তী, রানিশা, সূর্যশেখর, মোবারক সহ অন্যান্যরা।
বিভিন্ন ইভেন্টে বিজয়ী পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন,
কবিতা আবৃত্তি (ক বিভাগ)
১ম - উসমিতা, ২য় - ফারিয়া নিশাত, ৩য় - পান্থ চক্রবর্তী।
কবিতা আবৃত্তি (খ বিভাগ)
১ম - ফাইজা, ২য় - মাজিদা, ৩য় - স্নেহামনি।
সংগীত (ক বিভাগ)
১ম - জয়ীতা, ২য় - শ্রাবন্তী।
সংগীত (খ বিভাগ)
১ম - বহ্নিশিখা, ২য় - শুভ্রশ্রী।
বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
উক্ত আড্ডায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের (কর্মসূচি ও মনিটরিং) সহকারী পরিচালক মো: রেজাউল করিম, দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিলাস কৃষ্ণ চক্রবর্তী, বিটিআরআই'র সহকারী ম্যানেজার (ফ্যাক্টরি) অাব্দুস সোবহান, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো: তাজুল ইসলাম,
উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী রানী দাশ, আইসিটি শিক্ষক অতনু ভট্টাচার্য ও সহকারী শিক্ষক ঝলক দেবনাথ প্রমূখ।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments