মোংলা থেকে মোঃ নূর আলমঃ করোনা ভাইরাস মোকাবেলায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়’র সহায়তায় মোংলা উপজেলা ও পৌর ছাত্রলীগের পরিচালনায় এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন’র তত্ত্বাবধানে ৬ জুলাই মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব রোডে অক্সিজেন ব্যাংক’র উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুর দেড়টায় অক্সিজেন ব্যাংক’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শিকদার ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সজীব খান, ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ খান, আব্দুল্লাহ আল আমীন সানি, মোঃ হানিফ, মোঃ সাব্বির শিকারী, মোঃ জুয়েল রানা, মোঃ রুবেল হোসেন, মোঃ মাসুদ পারভেজ, মোঃ ইমরান আকন বাবু, মুশফিক সাগর, অনিক মন্ডল প্রমূখ। অক্সিজেন ব্যাংক’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন করোনা ভাইরাস মোকাবেলায় অক্সিজেন ব্যাংক উদ্বোধনে সহায়তা করার জন্য শেখ সারহান নাসের তন্ময় এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা করোনাকালের দুঃসময়ে মানুষে পাশে থেকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। বিশেষ প্রয়োজনে ছাত্রলীগের অক্সিজেন ব্যাংকে যোগাযোগের নাম্বার হচ্ছে ০১৭১১০১২৪০৩, ০১৯৮২৬৮৯৫০১, ০১৯১৬১০৬১০৪, ০১৯২৬৩২১৭৯৬, ০১৭৫২১৩৮৬৫৩ ও ০১৭৭০৭৫৪২৭০। উদ্বোধনী অনুষ্ঠানে করোনা রোগীর বিনামূল্যে অক্সিজেন সেবা পেতে উল্লেখিত নাম্বারে মোংলাবাসীদের যোগাযোগ করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments