ডেস্ক রিপোর্ট: দুবাই এক্সপো-২০২০ মিলেনিয়াম এম্ফিথিয়েটারে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষ্যে ১৭ মার্চ সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে বাংলাদেশ সাংস্কৃতিক দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো: আবু জাফর এবং দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শাহিন সামাদ, আরিফ রহমান ও শ্রেয়সী রায়; নৃত্য পরিবেশন করেন দীপা খন্দকার, ফারহানা চৌধুরী বেবি, উম্মে হাবীবা, রাকা পাল, জসিম, উজ্জল, জোবায়ের হোসেন নাঈম, রুবাবা, জারা ও আল আমিন; যন্ত্রবাদনে ছিলেন মনিরুজ্জামান, চন্দন দত্ত, বিনোদ রায়, বিদ্যুত ও নাসির এবং অনুষ্ঠান উপস্থাপন করেন ডালিয়া আহমেদ। সাংস্কৃতিক দলের নির্দেশনায় দায়িত্বে ছিলেন মো: শামীম খান ও নাফরিজা শ্যামা; অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন দুবাই কনসলের কর্মকর্তা কামরুল হাসান; সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আবু ছালেহ মো: আবদুল্লাহ এবং সদস্য ছিলেন রাজু আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দুবাইয়ের বাংলাদেশ কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন আবু ধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো: আবু জাফর। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, জাগরণের গান, দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশনা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর কোরিওগ্রাফি এবং যন্ত্রসংগীত। একঘন্টার নান্দনিক পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুক্ত, বঙ্গবন্ধু এবং আরব আমিরাত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উজ্জ্বল অবয়ব। সেদিন এক্সপো মিলেনিয়াম এম্ফিথিয়েটারে বাংলাদেশ সাংস্কৃতিক দলের পরিবেশনা উপভোগ করেন চারশতাধিক দর্শক-শ্রোতা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় দুবাই এক্সপোতে এ অনুষ্ঠান আয়োজিত হয় ।
মক্কা (সৌদি আরব), বিশেষ প্রতিনিধি: সৌদিতে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে গতকাল সৌদি হজ ও উ ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে চাইলে এখন থেকে তাঁকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্রও জমা দিত ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৮ মে রাতে ক্যাম্পবেলটাউনের বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ জান ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি- ...
সব মন্তব্য
No Comments