সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ “পুলিশই জনতা- জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি দেওয়ানগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন।
এ সময় উপজেলা পুলিশিং কমিটির সভাপতি শ্রী নারায়ন চন্দ্র সাহা, সাধারন সম্পাদক ও চুকাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলাপরিষদের সদস্য মো: হারুনর রশীদ,জেলা পরিষদের সাবেক সদস্য মো: আসলাম হোসেনসহ স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments