ডেস্ক রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে আজ নির্বাচন কমিশন সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি (Iwama Kiminori) সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতকালে নির্বাচনের পদ্ধতি, নির্বাচনকালীন রোড ম্যাপ কি, সীমানা নির্ধারণ, নির্বাচনের দিন কিভাবে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করা হয়, নির্বাচনের সাথে যুক্ত কারা এবং তারা কিভাবে কাজ করে এসব বিষয় রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান।
প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে রোড ম্যাপ তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কমিশন কর্মপরিকল্পনা গ্রহণ করছে এবং প্রতিটি ধাপ নির্ধারিত তারিখ অনুযায়ী এগোচ্ছে। সীমানা নির্ধারণ বিষয়ে অল্প কিছু এলাকাতে পরিবর্তন করতে হবে এবং সে পরিবর্তনের কাজও শেষ পর্যায়ে বলে তিনি জানান। ভোটের দিন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ, আইন-শৃঙ্খলা বাহিনী কিভাবে কার্যক্রম পরিচালনা করে তার বিস্তারিত তুলে ধরে সিইসি। তিনি বলেন, কিছুদিন আগে আমরা গাজীপুরে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছি। কোনো সমস্যা হয়নি, আগামী জাতীয় নির্বাচনও আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারব বলে আশা করি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
নির্বাচন উপলক্ষ্যে বিদেশি পর্যবেক্ষক পাঠানো বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচন কমিশনার জানান, আমরা বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবো। পর্যবেক্ষক দল আসলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এক্ষেত্রে জাপানকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অনুরোধ করেন প্রধান নির্বাচন কমিশনার।
এ বৈঠকের সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments