বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ Towards Equitable Governance: Embracing Data-Driven Transformation for an Inclusive World’ শীর্ষক ৪দিন ব্যাপী ন্যাশনাল মডেল ইউএন কনফারেন্স আজ ১৯ জুলাই ২০২৩ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কনফারেন্স উদ্বোধন করেন।
ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স-এর মহাসচিব ফারিহা ফাইয়াজ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, পররাষ্ট্র মন্ত্রালয়ের আইসিটি বিভাগের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন, ব্র্র্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোলান্ড এবং অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মামুন মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্ভাবনী চিন্তা ও জ্ঞানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তরুণ সমাজের প্রতি আহবান জানান। কর্মকৌশল নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সঠিক সিদ্ধান্ত গ্রহনের জন্য বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে তারুণ্যের শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ’ শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments