কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভৌতিক মৎস্য অবতরণ এবং অবৈধ, অনিয়ন্ত্রিত ও অপ্রদর্শিত মৎস্য আহরণ হ্রাস করতে জীববৈচিত্র সংরক্ষণের ওপর অংশিজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিস-২ উদ্যোগে আবাসিক হোটেল প্রিন্স’র হলরুমে শনিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মৎস্যজীবী, মৎস্যজীবী সংগঠনের সদস্য, এলএফসিসি সদস্য, মৎস্য অধিদপ্তর, গবেষক, ব্যবস্থাপক, পরামর্শক সহ সংশ্লিষ্ট অর্ধশতাধিক অংশিজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকোফিশ-২ প্রকল্পের চিফ অফ পার্টি ড.মো.মোকাররম হোসাইন, বৈজ্ঞানিক ড.মো জলিলুর রহমান, কনসালটেন্ট ড. এনামুল হক ,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.আশরাফুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রমুখ।
বক্তারা সমুদ্রে প্লাস্টিক ও ছেড়া জাল ফেলার ক্ষতিকর দিক তুলে ধরেন। এ ছাড়া সমুদ্রে ছেড়া জাল ফেলায় সামুদ্রিক কচ্ছপ, ডলফিন মারা যাচ্ছে বলে উল্লেখ করেন। এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.সাজেদুল হক ও ওয়ার্ল্ডফিস, ইকোফিশ-২ প্রকল্পের সাইনটিস্ট ড. মো.শরীফ উদ্দিন।
এসময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিস-২এর সহযোগি গবেষক সাগরিকা স্মৃতি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments