প্রবাসী ডেস্কঃ ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা’র বর্তমান কমিটি বাতিল করে এডহক কমিটি গঠন করা হয়েছে। ১ জুন বুধবার ফোবানার এক সধারন সভায় এই এডহক কমিটি গঠন করা হয়। গঠিত এই কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ড. রফিক খান।
ফোবানার প্রায় ৩৫টি সংগঠন এই সভায় যোগদান করে এবং আরো প্রায় ১৩টি সংগঠন এই সভার সিদ্ধান্তের সাথে সহমত পোষন করে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।
ফোবানার বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ফেডারেল ক্রিমিনাল সিন্ডিকেটের মাধ্যমে ফোবানা নিয়ন্ত্রন বিশেষ করে বিগত এক্সিকিউটিভ কমিটির সভায় চেয়ারম্যান, সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি কর্তৃক তিনজন সাবেক চেয়ারম্যানকে মাইক বন্ধ ও দুইজনকে সভা থেকে বের করে দেয়ার ধৃষ্টতা সহ অন্যান্য নানা কারনে ফোবানার সিলেক্টেড চেয়ারম্যান রেহান রেজা ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরীর কমিটিকে বাতিল ঘোষনা করে এই এডহক কমিটি ঘোষনা করা হয়।
সভায় আলোচনার ভিত্তিতে খুব শিঘ্রই ফোবানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান ফোবানার নতুন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। ফোবানা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ৯৫৪-৮১৮-২৯৭০ এবং এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান ২৮১-৪৬০-৯১০১ অথবা ইমেলই fobanac@gmail.com এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রব ...
বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারসহ আব্দুস সালাম (৫০) নামে বাংলাদেশি এক পাসপোর্ট য ...
স্টাফ রিপোর্টার: সঠিক ঠিকানা না পাওয়ায় বিদেশে পাঠানো প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে মালয়েশিয়া থেকে সর্বাধিক ৪ হাজার এবং ইতালি থেকে প্রায় ১ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বিদেশি ভিসা নীতিতে বড় পরিবর্তন ঘোষণা করেছে, যাতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশকে নতুন “ভিসা বন্ড” নীতির আওতায় রাখা হয়েছে। এই নীতি অনুযায়ী বাংলাদে ...
সব মন্তব্য
No Comments