নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত লালন (৩) উপজেলার বলরামপুর ইউনিয়ন চুচুলি বটতলী গ্রামের পরীক্ষিত চন্দ্র বর্মণ সুজনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৩১ অক্টোবর) বিকালে রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়ে ছিল নিহত লালনের মা। মাকে ডাকতে যাওয়ার সময় দৌড়ে রাস্তা পাড় হচ্ছিল সে। এমন সময় রাস্তার উত্তরে বটতলী বাজার থেকে ছেড়ে আসা এক অটোভ্যানের সাথে ধাক্কা খায় লালন৷ পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ঘটনাস্থলে গিয়ে আটোয়ারী থানা পুলিশ লাশ সৎকারে পাঠায়। এমন অনাকাঙ্ক্ষিত ও অপমৃত্যুর জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের কথা মুঠোফোনে জানিয়েছেন ইউপি সদস্য সুজনের ভগ্নিপতি কেশব চন্দ্র। এনিয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই শিশুর মৃত্যুর কথা শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়৷ প্রাথমিক ভাবে লাশ সুরতহালের পরে সৎকারে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এবং পুলিশের পক্ষ থেকে থানায় এ বিষয়ে একটি অপমৃত্যর মামলা রুজু করার কথা নিশ্চিত করেছেন তিনি।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments