তিতাস,বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বৃহস্প্রতিবার দুপুরে দয়ারামপুরের চন্দ্রখইর এলাকার বড়াল নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় দয়ারামপুর ফায়ার সার্ভিস। পরে থানা পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে প্রেরন করেছেন বলে জানান ওসি সিরাজুল ইসলাম।
স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার (১৪ জুলাই) ভবঘুরে এক মানসিক প্রতিবন্ধী যুবক দয়ারামপুর আটঘরিয়া স্লুইসগেট এলাকায় ঘুরতে দেখে এলাকাবাসী। পরে সে স্লুইসগেট থেকে নদীতে নামার লোহার সিঁড়ি বেয়ে পানিতে নামে। এরপর সে কিছু সময় সিঁড়ির রেলিং ধরে পানিতে ভেসে ছিল। কিন্তু এক পর্যায়ে প্রবল স্রোতের টানে হাত ফসকে সে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিস টিম ও রাজশাহী থেকে ডুবুরী দল এসে দিনভর উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন বৃহস্প্রতিবার দুপুরে বড়াল নদীর চন্দ্রখইর এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে দয়ারামপুর ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি উদ্ধারের খবর নিশ্চিত করে দয়ারামপুর ফায়ার সার্ভিস এর লিডার নুরুল ইসলাম জানান, অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধারের পর বাগাতিপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করেছেন তারা।
এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রতিবন্ধী যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments