স্টাফ রিপোটার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, শুধু বই, খাতা, কলম দিয়ে শিক্ষাকে চার দেয়ালের মাঝে বন্দী রাখলে একটি শিশু পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দরকার সহশিক্ষা কার্যক্রম। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, পড়া, পড়া আর পড়া শিশুদের জীবন থেকে শৈশব কেড়ে নেয়া হচ্ছে। শৈশবের নির্মল আনন্দ বঞ্চিত হয়ে যারা বেড়ে উঠছে তাদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না। এ জন্য বর্তমান সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করছে সেখানে স্কুল ভীতির পরিবর্তে শিশুদের জন্য প্রীতির পরিবেশ সৃষ্টি করবে। বইয়ের বোঝায় শিশু ক্লান্ত হয়ে পড়বে না, পড়তে পড়তে শিশু ঘুমিয়ে পড়বে না। বিদ্যালয় হবে শিশুর আনন্দের রঙিন ফুল।
তিনি রবিবার বিকেলে (১১ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত আন্ত: স্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রতিমন্ত্রী বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রসঙ্গত, করোনা মহামারীর দরুণ দুই বছর বন্ধ থাকার পর এবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। দেশের ০৮ (আট) টি বিভাগ থেকে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments