ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ও কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব এবং প্রবীণ সাংবাদিক স্বপন দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ দুই সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আলী হাবিব ও স্বপন দত্ত নিজ নিজ অবস্থানে সারাজীবন আপসহীন থেকে লড়াই করেছেন। পেশাদার সাংবাদিক হিসেবে তারা যেমন দায়িত্ব পালনে অগ্রণী ছিলেন, তেমনি সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায়ও ভূমিকা রেখেছেন।
বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি সৎ থাকার কারণে আলী হাবিব ও স্বপন দত্ত নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার কাছ থেকে পুরস্কৃত হবেন। নেতৃদ্বয় দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) নিজ কর্মস্থলে অসুস্থবোধ করলে আলী হাবিবকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে লাইফে সাপোর্টে রাখেন। রাত পৌনে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, মা, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৯ মার্চ) বাদ জোহর ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাদার কবরের পাশে সমাহিত করা হয়।
এদিকে রবিবার (১৬ মার্চ) সিনিয়র সাংবাদিক সবশেষ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে অবসর নেওয়া স্বপন দত্ত চিরবিদায় নেন। আগের দিন শনিবার (১৫ মার্চ) রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বেলা ১২টায় রাজধানীর লালবাগ শ্মশানে তাঁর দাহ করা হয়।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments