স্টাফ রিপোর্টার: সাবেক শিক্ষামন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে মেয়ের করা আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। জানানো হয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ডা. দীপু মনির কন্যা তানি দীপাবলি নেওয়াজ মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সাথে দেখা করেন। সাক্ষাৎ শেষে তিনি জেলা প্রশাসনের কাছে মায়ের ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। মূলত মানবিক বিবেচনায় স্বামীর পাশে থাকার জন্য আগেও পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়েছিল বলে জানা যায়।
পরিবার ও আইনজীবী সূত্রে জানা গেছে, মুক্তির পর কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানী ঢাকার কলাবাগানের বাসভবনে নেওয়া হবে। সেখানেই মরহুমের মরদেহ রাখা থাকবে। আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, কলাবাগানের ওই বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন। পেশায় তিনি সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। এরপর থেকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments