রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে ইউএনও’র নির্দেশে গুলি বর্ষণ ও মেয়রসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা,আনসার ও পুলিশি হামলা এবং গ্রেফতারের প্রতিবাদে বানারীপাড়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ। সমাবেশে ইউপি চেয়ারম্যান মাস্টার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, যুবলীগ নেতা মশিউর রহমান সুমন,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন ও পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী সহ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে ইউএনও’র নির্দেশে গুলি বর্ষণ ও মেয়রসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments