ডেঙ্গুতে আরো ৪৮৮ জন আক্রান্ত

প্রকাশ : 07 Nov 2025
ডেঙ্গুতে আরো ৪৮৮ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট:  গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৩১৮ জন ও নারী ১৭০ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৬২ জন ও নারী ১৪৫ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৭৬ হাজার ৫১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৭ হাজার ৬৬১ জন ও নারী ২৮ হাজার ৮৫৩ জন।


সম্পর্কিত খবর

;