প্রবাসী ডেস্ক: লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারি দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার রেড ক্রিসেন্ট।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানান, দেশটির পশ্চিম উপকূলীয় শহর আল-খুমসের নিকটবর্তী এলাকায় নৌকাগুলো ডুবে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছেন। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
লিবিয়ার রেড ক্রিসেন্টের স্থানীয় দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। জীবিতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং মরদেহগুলো স্থানীয় কর্তপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ইউরোপগামী অভিবাসীদের জন্য লিবিয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ প্রধান রুট হিসেবে পরিচিত। মানবপাচারকারী চক্রের সহায়তায় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে বহু মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments