স্টাফ রিপোর্টার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র প্রয়াত পুত্র সায়াম উর রহমান সায়ামের ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষ্যে মোহাম্মদপুর রিংরোডের সূচনা কমিউনিটি সেন্টারে বাদ আসর মরহুমের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। এছাড়া বনানী কবরস্থান মসজিদে বাদ আসর মিলাদ দোয়া ও তবারক বিতরণসহ মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এর বাইরে গ্লোবাল ইউনির্ভাসিটি বাংলাদেশ বরিশালে বাদ জোহর ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। মরহুমের বাবা জাহাঙ্গীর কবির নানক ও মা অ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের প্রয়াত পুত্রের রুহের মাগফিরাতের দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন। মাত্র ২৪ বছর বয়সে কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজরা সাফারি পার্কের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সায়াম-উর রহমান সায়েম। একমাত্র পুত্রকে হারিয়ে দুঃখ বেদনাকে সঙ্গী করে দিন পার করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তাই সেপ্টেম্বর মাস আসলেই পুত্র হারানোর বেদনা বেশি করে মনে করিয়ে দেয় জাহাঙ্গীর কবির নানককে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments