দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাহাজুল ফকির (৫৫) নামে প্রতিবেশী এক বৃদ্ধ কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড়বাজার আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১লা মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা খেলছিল। এসময় একই এলাকার প্রতিবেশী সম্পর্কের দাদা সাহাজুল ফকির শিশুটিকে রুটি দেওয়ার নাম করে পাশর্^বতী নিজ আস্তানায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তকে দেখে ফেলে। এ সময় সাহাজুল ফকির শিশুটি রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করা হলে শিশুটির বাবা আপস মিমাংসা করতে রাজি হননি। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে দৌলতপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুল ফকিরকে থানায় নিয়ে যান। পরে শিশুটির বাবা বৃহস্পতিবার রাতেই দৌলতপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এ ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি আদালতে জবানবন্দিও দিয়েছে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments